ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ‘অসুস্থ’ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সজীব আহমেদ (২৫) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।

নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, সজীব বেশ কয়েক দিন ধরে ‘অসুস্থ’ থাকায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, সজীবের শারীরিক ওজন বেশি ছিল। তার রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল।

অসুস্থতার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার, গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

আপডেট সময় ১১:০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬