ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আবুধাবির তীব্র গরম নিয়ে কী বললেন বাংলাদেশের কোচ

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে ক্রিকেটারদের।

আবুধাবিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হলেও বাতাসের আর্দ্রতার কারণে নাকি অনুভূতি হচ্ছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো।

তীব্র গরম মানিয়ে নেওয়াটা তাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। শিষ্যরা কিভাবে মানিয়ে নিচ্ছেন তাই জানতে চাওয়া হয়েছিল ফিল সিমন্সের কাছে। তিনি বলেছেন, ‘সত্যি বলতে এটাই এখন একমাত্র সমস্যা।

ছেলেদের মধ্যে যারা জাপান থেকে এসেছে তারা এখানে কিছুই করার সুযোগ পায়নি। এর মধ্যে এই ধরনের আবহাওয়া, দু’দিন ধরে প্রচুর গরম। এখানে মূল বিষয়টা হচ্ছে কীভাবে তারা মানিয়ে নেয়।’

তবে সময়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজ-মমিনুল হকরা মানিয়ে নিচ্ছেন বলে জানান সিমন্স।

বাংলাদেশি কোচ বলেছেন, ‘দিন শেষে এটা মানসিকভাবে মানিয়ে নেওয়ার বিষয়। আজ তাদের দেখে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। এই গরমের মধ্যে প্রথম দিন হিসেবেও বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল। তাই আমি নিশ্চিত তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামীকাল।

আবুধাবির উইকেট নিয়ে সিমন্স বলেছেন, ‘আমি উইকেট দেখেছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে আমার মনে হয় কিছুটা ধীরগতির হতে পারে। আমরা একটা ভালো উইকেটের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের বেশ কয়েকজন ভালো মানের স্পিনারের বিপক্ষে খেলতে হবে। এজন্য আমরা সবকিছুর জন্যই নিজেদের তৈরি করেছি। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দক্ষিণ আফ্রিকায় আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণের অনুমতি বাতিল

আবুধাবির তীব্র গরম নিয়ে কী বললেন বাংলাদেশের কোচ

আপডেট সময় ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬