ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ Logo পররাষ্ট্র দপ্তর পরামর্শ নিয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার সমঝোতা স্মারক সই Logo প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড Logo আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর Logo শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী Logo নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ Logo বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট Logo শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিয়াড পদকজয়ীদের সাক্ষাৎ Logo প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসনে বাংলাদেশ ও জাতিসংঘের যৌথ উদ্যোগ

পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ

নাটোর শহরের বড়হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকায় পুত্রবধূর বালতির আঘাতে শাহারা বেগম (৫৫) নামে এক শাশুড়ির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত পুত্রবধূ কলি খাতুন পলাতক রয়েছেন। নিহত বড়হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকার মৃত মুনসুর রহমানের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম বিদেশে থাকাকালীন তার স্ত্রী কলি খাতুন পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে জানতে পারেন মা শাহারা বেগম। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

একপর্যায়ে শাহারা বেগমকে কলি খাতুন বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতনও করতেন। খবর পেয়ে সাইফুল ইসলাম বিদেশ থেকে দেশে ফিরে আসেন, তবে এর পরও পারিবারিক কলহ থামেনি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে কলি খাতুন তার শাশুড়ি শাহারা বেগমের মাথায় বালতি দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা শারীরিক অবস্থা স্বাভাবিক মনে করে তাকে বাড়িতে নিয়ে যান। তবে রাতে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর কলি খাতুন নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন।

তার বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, উক্ত পরিবারে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এ বিষয়ে পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে। অভিযুক্ত কলি খাতুন বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ

পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ

আপডেট সময় ০৪:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬