ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত Logo অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন Logo বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ‘ষড়যন্ত তত্ত্ব’ নিয়ে বিদায়বেলায় মুখ খুললেন মেসি Logo সেই পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন কৃতি Logo ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান Logo বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু Logo ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল Logo শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর Logo একটি নয়, শত শত গণিত সমস্যা সমাধান করল ওপেনএআই

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি জানান, যাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

শফিকুল ইসলাম বলেন, দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করেন, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব।

ডিবিপ্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

আপডেট সময় ০২:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬