ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত Logo অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন Logo বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ‘ষড়যন্ত তত্ত্ব’ নিয়ে বিদায়বেলায় মুখ খুললেন মেসি Logo সেই পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন কৃতি Logo ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান Logo বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু Logo ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল Logo শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর Logo একটি নয়, শত শত গণিত সমস্যা সমাধান করল ওপেনএআই

কেইনের কীর্তির রাতে জয় ইংল্যান্ডের

রেকর্ডটা অনেক আগেই নিজের করে নিয়েছেন হ্যারি কেইন। এখন ইংল্যান্ডের হয়ে রেকর্ড গোল বাড়িয়ে নেওয়ার পালা।

কাজটা সুনিপুণভাবে করছেনও তিনি। একের পর এক গোল করে।

বলা ভালো ছুটছেন কেইন। নেশনস লিগে অবিশ্বাস্য ছন্দে তিনি।

টানা ৪ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। প্রথম দুই ম্যাচে একটি করে গোল করা কেইন সর্বশেষ দুই ম্যাচে জোড়া করেছেন।

সর্বশেষ জোড়া গোল এসেছে গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠ ওয়েম্বলিতে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে ‘থ্রি লায়নরা’।

অপর গোলটি হয়েছে আত্মঘাতী।

আন্তর্জাতিক ফুটবলে সবমিলিয়ে ৯১ গোল কেইনের। তার চেয়ে বেশি গোল আছে ৭ জনের। তারা হচ্ছেন—ক্রিস্তিয়ানো রোনালদো (১৪৬), লিওনেল মেসি (১২৬), আলি দাইয়ি (১০৮), সুনীল ছেত্রী (৯৫), রোমেলু লুকাকু (৯৪) ও রবার্ট লেভানডফস্কি (৯২)।

এর আগে মাঠে নামার সময় একটা কীর্তি গড়েছেন কেইন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি। কালকের ম্যাচটি তার ক্যারিয়ারের ১২৫তম। এতদিন সমান ১২৫ ম্যাচ খেলে একাই রেকর্ডের মালিক ছিলেন সাবেক গোলরক্ষক পিটার শিলটন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত

কেইনের কীর্তির রাতে জয় ইংল্যান্ডের

আপডেট সময় ০২:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬