ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে নতুন কেলেঙ্কারি

আর্জেন্টিনার আলবিসেলেস্তে জার্সিতে লিওনেল মেসির শেষ উপস্থিতি ঘিরে গোটা দেশ এখন এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে ভেসে বেড়াচ্ছে। একদিকে ইতিহাসের পাতায় নাম লেখানোর উত্তেজনা, অন্যদিকে টিকিটের দামে সাধারণ সমর্থকদের হতাশা। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামীকাল স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর পাঁচটার দিকে) বেনিনের বিপক্ষে বন্ধুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন মেসি। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে জাতীয় দলে তার ২১ বছরের যাত্রা।

অফিশিয়াল প্ল্যাটফর্ম ডিপোর্টিকে টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র দেড়-দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৮৫ হাজার আসন শেষ হয়ে যায়। মূল দাম ছিল জনপ্রিয় স্ট্যান্ডে ৯০ হাজার পেসো থেকে প্রিমিয়াম সিটে ৪৮০ হাজার পেসো পর্যন্ত। কিন্তু কালোবাজারে সেই টিকিট এখন কয়েক গুণ দামে ঘুরছে। সাধারণ টিকিট ৬ লাখ থেকে ৮ লাখ পেসোতে, আর কিছু প্রিমিয়াম আসন ১৫ লাখ পেসোরও বেশি দামে অফার করা হচ্ছে।

এই মুনাফাবাজির কেন্দ্রে উঠে এসেছেন কয়েকজন ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে লাখো ফলোয়ার থাকা চাপু মার্তিনেস (মার্টিন মার্তিনেস) সামাজিক মাধ্যমে নতুন টিকিট পাওয়ার কথা জানিয়ে সরাসরি মেসেজে যোগাযোগ করতে বলেছেন। তার তালিকায় জনপ্রিয় টিকিট ৬ লাখ পেসো, আর কিছু প্লেটিয়া আসন ১৫ লাখ পেসোর কাছাকাছি দেখা গেছে। পরে সমালোচনার মুখে তিনি দাবি করেন, নিজেও রিসেলারের কাছ থেকে কিনে সামান্য মুনাফা রেখে বিক্রি করেছেন। ‘লা নাসিওন’সহ স্থানীয় সংবাদমাধ্যমে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে।

এদিকে বেনিন দলও নানা সমস্যায় পড়েছে। প্রায় ২৩-২৫ ঘণ্টার ইকোনমি ক্লাস ফ্লাইটে ক্লান্তি সামলাতে হয়েছে তাদের। দলের ভিডিও অ্যানালিস্ট জোনাস বেদি ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়েন। হোটেলে গরম পানির অভাব, নষ্ট সাউনা, সীমিত জিম সরঞ্জাম আর কৃত্রিম ঘাসের ট্রেনিং গ্রাউন্ড নিয়েও অভিযোগ উঠেছে। পরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে কিছু সমস্যার সমাধান হয় বলে জানা গেছে।

কোচ লিওনেল স্কালোনি বলেন, “চাইলে আমরা এমন পাঁচটি স্টেডিয়ামও ভরিয়ে ফেলতে পারতাম।” ম্যাচ শেষে মেসিকে সম্মাননা স্মারক ও বিশেষ জার্সি উপহার দেওয়া হবে। স্টেডিয়ামের বড় পর্দায় তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত দেখানো হবে এবং তিনি নিজেই ভক্তদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন বলে জানিয়েছে টিওয়াইসিসহ স্থানীয় মাধ্যম।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে নতুন কেলেঙ্কারি

আপডেট সময় ১১:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬