ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী Logo ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্ Logo ৫ হাজারের বেশি নিখোঁজ রেখেই নেপালে উদ্ধার অভিযান শেষ Logo ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী Logo এআইয়ের সুফলের আড়ালে মানবজাতির জন্য কতটা ঝুঁকি Logo চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, ইমরান খানের হাতেই চাবিকাঠি: ইউসুফজাই Logo ৭ ঘণ্টার জন্য সুপ্রিম কোর্টে প্রবেশে জরুরি নির্দেশনা Logo পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক রিমান্ড শেষে কারাগারে Logo ক্যান্সার চিকিৎসাসেবায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন Logo দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা

আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে লাফ দিয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক (৩৫) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিলেল ৪টার দিকে আদালতের ১০ তলা ভবনের সাততলার সামনের অংশ থেকে লাফ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

লাফ দেওয়ার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তারক বিশ্বাস বলেন, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুল হককে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

তারক বিশ্বাস আরও বলেন, ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার সুযোগ নেই। ভবন থেকে পড়ে গেলে কার্নিশে বাধাপ্রাপ্ত হওয়ার কথা। এ ছাড়া তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও কম। কারণ, ঘটনার সময় আদালত ভবনে অনেক লোকজন উপস্থিত ছিলেন। তার মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করে দেখছে থানা পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

আপডেট সময় ০৭:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬