ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়কে দিনে ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

প্রেম নিয়ে নানা সময়ে গুঞ্জন ছড়ালেও কখনো মুখ খোলেননি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। অবশেষে বিয়ের মধ্য দিয়ে নিজেদের আট বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় এই জুটি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর এখন তাদের দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

বিয়ের পর কেমন কাটছে তাদের সংসার? কীভাবে সম্পর্কের মাধুর্য ধরে রেখেছেন দুজন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন বিজয় ও রাশমিকা। সেখানেই স্ত্রীর ভালোবাসা প্রকাশের ধরন নিয়ে মজার তথ্য জানিয়েছেন অভিনেতা।

বিজয়ের ভাষ্য, রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন।

অভিনেতার মতে, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার কথা মুখে প্রকাশ করাও গুরুত্বপূর্ণ।

ভারতীয় কনটেন্ট নির্মাতা শুভঙ্কর মিশ্রের নেওয়া ওই সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে।

ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারে কথা বলার সময় বিজয় ও রাশমিকাকে পরস্পরের পায়ে পা ছুঁইয়ে বসে থাকতে দেখা যায়। তাদের এই মিষ্টি মুহূর্ত নজর এড়ায়নি সঞ্চালকেরও। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিজয় জানান, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে শারীরিক স্পর্শ তাদের সম্পর্কের স্বাভাবিক অংশ।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বিজয় ও রাশমিকা। তাদের অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তি পাওয়ার কথা আগামী ১৬ অক্টোবর। আপাতত সিনেমাটির প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তারকা দম্পতি। পর্দার বাইরের রসায়নের পাশাপাশি এবার পর্দায় তাদের জুটি দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিজয়কে দিনে ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

আপডেট সময় ০১:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬