ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী Logo পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : সড়ক মন্ত্রী Logo পাসপোর্ট-এনআইডি আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে : রাশেদ খান Logo রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক Logo ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে টানা বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে দিনভর কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হওয়ায় জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। অনেকেরই দৈনিক আয় নেমে এসেছে অর্ধেকে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অধিকাংশকেই ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে বিকালের দিকে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন রিকশা ও অটোরিকশাচালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং দৈনিক আয়ে নির্ভরশীল শ্রমজীবী মানুষ।

শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশাচালক জাহাঙ্গীর জানান, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি অন্তত এক থেকে দেড় হাজার টাকা ভাড়া পান। কিন্তু বৃষ্টির কারণে শুক্রবার ৮০০ টাকাও আয় করতে পারেননি।

মিশন রোড এলাকার রিকশাচালক বিল্লাল বলেন, বৃষ্টির কারণে সড়কে লোকজনের চলাচল কম। রিকশায় যাত্রীও মিলছে না তেমন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার আয় হয়েছে মাত্র ২০০ টাকা।

একই এলাকার সবজিবিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও বিক্রি হয়েছে খুবই কম। তিনি জানান, সবজি বিক্রি করেই তার সংসার চলে। তাই বৃষ্টি হলেও জীবিকার তাগিদে দোকান নিয়ে বসতে হয়েছে।

এদিকে গত এক সপ্তাহ ধরে শীতের আগমনি আবহে শহরের নিউ ট্রাক রোডে তিনটি দোকানে শীতের পিঠা বিক্রি শুরু হয়েছিল। কিন্তু শুক্রবারের বৃষ্টিতে কোনো দোকানই বসেনি। ভ্রাম্যমাণ হকারদের উপস্থিতিও ছিল হাতেগোনা। অন্যদিকে ক্রেতা টানতে এক কলা বিক্রেতাকে ‘কলার দাম অর্ধেক, নিয়ে যান’ বলে হাঁকডাক করতে দেখা যায়।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান

চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত

আপডেট সময় ০৭:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬