ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার Logo পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ Logo ইরান যুদ্ধে ৮১ ফাইটার, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র Logo পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ Logo মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি Logo বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের Logo বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি! Logo শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় সম্ভাব্য যারা Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে লটারিতে বদলি

যেসব অফিসে দুর্নীতর শিকড় গজিয়েছে সেসব জায়গা থেকে কর্মকর্তাদের বদলি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এই লটারি অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন বলেন, ‘যেখানে দুর্নীতির শিকড় গজিয়েছে কিংবা যেসব অফিসকে দুর্নীতির আখড়া মনে করা হচ্ছে, সেসব জায়গায় প্রয়োজন অনুযায়ী কর্মকর্তাদের বদলি করা হবে।’

সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে, নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

যাদের বদলি করা হয়েছে তাদের নজরদারিতে রাখা হবে বলে সতর্ক করেন আইনমন্ত্রী। বলেন, ‘কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারা দেশে দেশে ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি আছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে লটারিতে বদলি

আপডেট সময় ০১:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬