ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী Logo ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্ Logo ৫ হাজারের বেশি নিখোঁজ রেখেই নেপালে উদ্ধার অভিযান শেষ Logo ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী Logo এআইয়ের সুফলের আড়ালে মানবজাতির জন্য কতটা ঝুঁকি Logo চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, ইমরান খানের হাতেই চাবিকাঠি: ইউসুফজাই Logo ৭ ঘণ্টার জন্য সুপ্রিম কোর্টে প্রবেশে জরুরি নির্দেশনা Logo পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক রিমান্ড শেষে কারাগারে Logo ক্যান্সার চিকিৎসাসেবায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন Logo দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা

‘এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি’, রোমাঞ্চকর জয় নিয়ে জিদান

সমতায় ফিরতে হন্যে হয়ে গোল খুঁজছিল ফ্রান্স। অন্যদিকে ম্যাচের সময়ও ফুরিয়ে আসছিল।

তাতে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি।

উল্টো ১৪ মিনিটের ঝড়ে ৪ গোল করে প্রতিপক্ষ বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স। তাতে ঘরের মাঠে ৪-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে কোচ জিনেদিন জিদানের দল।

নাটকীয় জয় পাওয়ার দারুণ খুশি জিদান। আর ফুটবল এমনি বলে জানান তিনি। ফ্রান্স কোচ বলেছেন, ‘আজ রাতে যা হলো, এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি। প্রথমার্ধে কিছু সমস্যায় পড়েছিলাম।

তবে সেসব খেলারই অংশ। এমন ম্যাচ মাঝেমধ্যে এরকম হয়। ভুলের পর সবকিছু শুধরে নেওয়া সবসময়ই ভালো এবং আমরা দ্বিতীয়ার্ধে অসাধারণ কিছুই করেছি। প্রথমার্ধে আমরা অল্পের জন্য অনেকবারই (গোলের দেখা) পারিনি। কিন্তু পরে ঠিকই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছি, যা সত্যি অসাধারণ।

গতকাল ৪ গোলের প্রতিটিই অবদান ছিল বদলি নামা খেলোয়াড়দের। মাইকেল ওলিসের জোড়া গোলের বিপরীতে ১ টি করে করেছেন দেজিরে দুয়ে ও রায়ান চেরকি। তাদের প্রশংসা করে জিদান বলেছেন, ‘আমরা জানতাম বদলি নামা খেলোয়াড়েরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কারণ, তারা সবাই খুবই উঁচু মানের ফুটবলার। তবে আবারও বলছি, এটি পরিপূর্ণ দলগত পারফরম্যান্স; বদলি খেলোয়াড়েরা মাঠে নেমে ব্যবধান গড়ে দিলেও গত দুই সপ্তাহে প্রত্যেকেই দারুণ খেলেছে। সবাই নিজের ভূমিকা পালন করেছে, আর সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

‘এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি’, রোমাঞ্চকর জয় নিয়ে জিদান

আপডেট সময় ১২:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬