ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিংরুমের পাশ থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।
তিনি জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























