ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস Logo যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব Logo ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল— প্রশ্ন ক্রীড়া মন্ত্রণালয়ের Logo এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত Logo শেখ হাসিনাসহ ৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ Logo তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি Logo ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি Logo জিয়াউল আহসানের বিচার: ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ Logo ফ্রান্সে বিক্ষোভে গ্রেনেড তুলতে গিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিল লাওস

বাড়ি থেকে ডেকে নিয়ে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে পূর্ববিরোধের জেরে নুর আরাফাত মোল্লা (৩৮) নামে ১০ মামলার এক আসামিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর আরাফাত মোল্লা দেবদুন গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে নুর আরাফাতকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় পরিবারের নারী সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, নুর আরাফাতের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরো বলেন, নিহত নুর আরাফাতের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে।

এর মধ্যে অস্ত্র, ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলাও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

বাড়ি থেকে ডেকে নিয়ে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬