ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস Logo যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব Logo ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল— প্রশ্ন ক্রীড়া মন্ত্রণালয়ের Logo এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত Logo শেখ হাসিনাসহ ৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ Logo তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি Logo ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি Logo জিয়াউল আহসানের বিচার: ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ Logo ফ্রান্সে বিক্ষোভে গ্রেনেড তুলতে গিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিল লাওস

নিখোঁজের পরদিন হলুদক্ষেতে মিলল ব্যবসায়ীর ঝলসানো মরদেহ

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের এক দিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বাড়ির পেছনে হলদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসায়ী ছিলেন।
‎
‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক।

বিকেলে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন তিনি পরে যাবেন বলে জানান। এরপর আর সুপ্রভাত মদক তার ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে যাননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। পুলিশ তখন তার সন্ধানে মাঠে নামে।
‎
তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবার ফোন আসলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এরপর আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে হলুদের ক্ষেতে সুপ্রভাত মদকের মরদেহ আগুনে ঝলসানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ‎খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
‎
এ বিষয়ে ‎আমিনপুর থানার ‎ওসি ফজলে এলাহী‎ বলেন, তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে তাকে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরানো হয়েছিল সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

নিখোঁজের পরদিন হলুদক্ষেতে মিলল ব্যবসায়ীর ঝলসানো মরদেহ

আপডেট সময় ১১:৪৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬