ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ Logo মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা Logo দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট Logo আপসের পর এমপি গাজী নজরুলের শুনানি আজ Logo সন্ত্রাসী হামলা ঠেকানো ভারতীয় পাইলট স্মিতকে সম্মান জানাবে যুক্তরাষ্ট্র Logo ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব একনেকে উঠছে আজ Logo পানি কমলেও তীব্র স্রোতের কারণে থামছে না পদ্মার ভাঙন Logo পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি Logo উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের Logo প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক ফান ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

আগের সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। এখন খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়লো।

নতুন নির্দেশনার চিঠিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ওইদিন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে।

এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

আপডেট সময় ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬