ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’ Logo আদালত থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত, তদন্তে কমিটি Logo সাবেক সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Logo জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স Logo আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা Logo দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি Logo সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার Logo ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত Logo ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ : সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ আমিরাতে যাচ্ছেন শান্ত

জ্বরের কারণে এশিয়ান গেমস ক্রিকেটে খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠায় আফগানিস্তানের বিপক্ষে খেলবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া টেস্ট সামনে রেখে আজ সন্ধ্যায় আরব আমিরাতে রওনা হচ্ছেন শান্ত। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

দুবাইয়ে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। শান্ত না থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

তবে আফগানিস্তানের বিপক্ষে শান্তর খেলার নিয়ে বেশ আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সম্প্রতি শান্তকে নিয়ে ক্রিকবাজকে সুমন বলেছেন, ‘আমি আশাবাদী যে, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সে খেলতে পারবে। এমন জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে। জাপানে সে হোটেলেই আটকে ছিল।

বাইরে যেতে না পারায় হোটেলে খাবার খেতেও তার সমস্যা হচ্ছিল। তবে এখন সে ভালো বোধ করছে এবং সার্বিকভাবে ভালো অবস্থায় আছে।’

আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাতেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাঠে নামবে। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ আমিরাতে যাচ্ছেন শান্ত

আপডেট সময় ০৫:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬