ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’ Logo আদালত থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত, তদন্তে কমিটি Logo সাবেক সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Logo জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স Logo আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা Logo দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি Logo সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার Logo ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত Logo ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ : সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

‘গোল করতে চাইলে সেরাটা দিয়ে করতে হবে’, মেসিকে হুংকার বেনিনের গোলরক্ষকের

বুয়েন এইরেসের ম্যাচটা আর্জেন্টিনা-বেনিনের। দু দলের হলেও পুরো মঞ্চটা লিওনেল মেসির।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ বলে কথা। আর বিদায়টা নিশ্চিতভাবেই রাঙাতে চাইবেন ফুটবল কিংবদন্তি।

তবে সেটা সহজে হতে দিতে চান না বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু। তিনি জানিয়েছেন, মেসি গোল দিতে চাইলে তাকে নিজের সেরাটা দিয়েই করতে হবে।

এমন হুংকারের কথা স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় আগামী ৭ অক্টোবর ভোর ৫টায় বিদায়ি ম্যাচটি খেলতে নামবেন মেসি। সেই ম্যাচ মেসিকে আটকে দেওয়ার প্রসঙ্গে মার্সেল বলেছেন, ‘না, না। আমি একজন গোলরক্ষক, আর আমার কাজই হলো বল ঠেকানো।

খেলার একদম শেষ মিনিটেও যদি প্রতিপক্ষকে পেনাল্টি দেওয়া হয় এবং মেসি শট নিতে আসেন, তাহলেও আমি তা ঠেকানোর চেষ্টা করব। ব্যাপারটা খুবই সাধারণ—এটাই তো ফুটবল!’

মেসির প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখালেও মেসিকে গোল করতে দিতে রাজি নন মার্সেল। ২৮ বছর বয়সী গোলরক্ষক বলেছেন, ‘হ্যাঁ, আমরা এখানে মেসিকে সম্মান জানাতে ও উদযাপন করতেই এসেছি। কিন্তু কেউ আমাদের তাকে একটা গোল উপহার দিতে বলেনি। আর মেসিকে যতটুকু চিনি, তাকে কোনো কিছু এভাবে উপহার দেওয়ার প্রয়োজনও নেই।

তিনি যদি গোল করতে চান, তবে নিজের সেরাটা দিয়ে তা অর্জন করে নিতে হবে।’

ম্যাচ শেষে মেসির জার্সি নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে মার্সেল জানান, এমনটা কে চাইবে না। তিনি বলেছেন, ‘দলের যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করলে সে বলবে, মেসির জার্সি চায়। তাই অনেকগুলো জার্সি বানিয়ে আমাদের দলের প্রতিটি খেলোয়াড়কে একটা করে দিলে দারুণ হতো! কারণ আমাদের মধ্যে থেকে কেবল একজন যদি জার্সি চাইতে যায়, তবে কাজটা মোটেও সহজ হবে না—আমরা সবাই যে ওই একটা জার্সিই চাই!’

মেসির বিদায়ী ম্যাচে থাকতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন মার্সেল। বেনিনের গোলরক্ষক বলেছেন, ‘ম্যাচটি খেলতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের, আর এই স্মৃতি আমার মনে চিরকাল গেঁথে থাকবে। গর্বের সঙ্গে বলতে পারব আমি একজন কিংবদন্তির শেষ ম্যাচে, মেসির সেই শেষ ম্যাচে মাঠে উপস্থিত ছিলাম। এটি সত্যিই অবিশ্বাস্য এক অনুভূতি!’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’

‘গোল করতে চাইলে সেরাটা দিয়ে করতে হবে’, মেসিকে হুংকার বেনিনের গোলরক্ষকের

আপডেট সময় ০৫:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬