ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’ Logo আদালত থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত, তদন্তে কমিটি Logo সাবেক সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Logo জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স Logo আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা Logo দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি Logo সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার Logo ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত Logo ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ : সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

ভারত-ব্রাজিল ঐতিহাসিক ম্যাচেও স্টেডিয়ামের হাজার হাজার আসন খালি ছিল কেন

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ বলে কথা! সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) নিশ্চয় ভেবেছিল, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তিল ধারনের ঠাঁই হবে না।

কিন্তু ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন ৫১ হাজার ৪০২ জন।

অর্থাৎ, প্রায় ১৯ হাজার আসন খালি ছিল।

ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম বড় ম্যাচেও দর্শকদের আগ্রহে কেন ভাটা পড়েছিল, সেটিই তুলে ধরা হলো।

[১] টিকিটের দাম আকাশচুম্বী

ম্যাচ টিকিটের দাম অনেক বেশি ছিল। সর্বনিম্ন (লোয়ার ক্লাস) দাম ছিল ৯৯৯ রুপি।

সিলভার ক্যাটাগরির টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২ হাজার রুপি। গোল্ড ক্যাটাগরির টিকিট পেতে গুনতে হয়েছে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ রুপি। রেগুলার ক্যাটাগরির ক্ষেত্রে সেটা বেড়ে হয়েছে দ্বিগুণ—৯ হাজার রুপি। এ ছাড়া ভিআইপি ১৫ হাজার এবং ভিভিআইপি টিকিট ২৫ হাজার রুপিতে বিক্রি হয়েছে।

চড়া দামের টিকিটগুলোর বেশিরভাগই বিক্রি করা সম্ভব হয়নি।

[২] ইস্ট বেঙ্গল ও মোহনবাগানও ব্যর্থ

কলকাতার শীর্ষ দুই ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের জন্য ১০ হাজার টিকিট বরাদ্দ ছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, মোহনবাগান মাত্র ৯০টি টিকিট বিক্রি করতে পেরেছিল। ইস্ট বেঙ্গল কত টিকিট বিক্রি করতে পেরেছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

[৩] মেসিকে দেখতে না পারার অতৃপ্তি

গত বছরের ডিসেম্বরে কলকাতা সফরে গিয়েছিলেন লিওনেল মেসি।

প্রিয় তারকাকে দেখতে চড়া দামে টিকিট কিনেছিলেন অন্তত ২২ হাজার দর্শক। কিন্তু আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে মেসিকে দেখা দূরে থাক, রীতিমতো তাদের নাজেহাল হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা ও ক্ষোভ থেকে এবার ব্রাজিলের ম্যাচ নিয়ে কলকাতার ফুটবলপ্রেমীরা খুব একটা আগ্রহ দেখাননি।

গত ৩ অক্টোবর মুখোমুখি হয়েছিল ভারত-ব্রাজিল। ছবি: রয়টার্স

[৪] ব্রাজিল দলে ‘গ্লোবাল সুপারস্টারের’ অভাব

ব্রাজিলের বর্তমান দলে ভিনিসিয়ুস ও রাফিনিয়া ছাড়া বড় মাপের তারকা নেই, যাদের গোটা বিশ্ব এক নামে চেনে। রাফিনিয়া তো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়ায় ভারতে যেতেই পারেননি। তা ছাড়া ভিনির ফর্মও পড়তির দিকে।

[৫] সামনে দূর্গাপুজা

এ মাসেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। কলকাতাবাসী খুব জাঁকজমকপূর্ণভাবে দূর্গাপুজা পালন করেন। কেউ কেউ কয়েক মাস ধরে টাকা জমান পুজার সময় অনেক কেনাকাটা করবেন বলে। তারা বাড়তি দামে টিকিট কেটে ভারত-ব্রাজিল ম্যাচ দেখার চেয়ে পূজায় খরচ করাকেই প্রাধান্য দিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’

ভারত-ব্রাজিল ঐতিহাসিক ম্যাচেও স্টেডিয়ামের হাজার হাজার আসন খালি ছিল কেন

আপডেট সময় ০৪:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬