ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বান্দরবানে জিপ উল্টে নিহত ২, আহত ৫ Logo ১৬ কোটি টাকার সোনা উদ্ধার : দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে Logo রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর Logo শেষবারের মত আর্জেন্টিনার অনুশীলন সেশনে মেসি Logo আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ আমিরাতে যাচ্ছেন শান্ত Logo ‘গোল করতে চাইলে সেরাটা দিয়ে করতে হবে’, মেসিকে হুংকার বেনিনের গোলরক্ষকের Logo ‘২০ বছর বয়স থেকেই কর দিচ্ছি’, আয়কর তল্লাশি নিয়ে মুখ খুললেন রাকুল Logo ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত Logo আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo বিয়ের মেহেন্দি এক বছর মুছতে দেননি, জানেন কী ফন্দি এঁটেছিলেন নায়িকা?

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো ওই হুমকিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে হামলার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির ইমেইলটি আসে। ‘TypicalChineseman@gmail.com’ ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ইমেইলে বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় হামলা চালানোর কথাও উল্লেখ করা হয় বার্তাটিতে।

হুমকির ইমেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় জিডি করা হয়। বিষয়টি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।

ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বান্দরবানে জিপ উল্টে নিহত ২, আহত ৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

আপডেট সময় ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬