ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অপরাধ করলে শাস্তি পেতেই হবে। এবার তেমনি শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

দুদলই শাস্তি পেলেও মাত্রাটা বেশি ভারতের। শুবমান গিল-লোকেশ রাহুলদের অপরাধটাও বেশি।

নিউ চণ্ডিগড়ে সিরিজের তৃতীয় ওয়ানডের স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় ক্যারিবিয়ানদের ১০ শতাংশের বিপরীতে ভারতের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি।

নির্ধারিত সময়ের থেকে ৪ ওভার পিছিয়ে ছিল ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ছিল ২ ওভার পিছিয়ে। মাঠের আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা স্লো ওভার রেটের অভিযোগ আনেন।

পরে ম্যাচ রেফারি প্রকাশ ভাট এ শাস্তির কথা জানান।

দুই দলের অধিনায়ক গিল ও শাই হোপ নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হয়নি।

এর আগে ৩৫২ রানের লক্ষ্য দিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ ‍উইকেটে হেরেছে ভারত। তবে শেষ ওয়ানডেতে হারার আগে প্রথম দুটিতে জিতে সিরিজ ঠিকই নিজের করে নিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬