ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ Logo মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন Logo শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী Logo ‘ডন সিনেমায় ভিলেন হলেও বাস্তবে না’ শুনানি শেষে আইনজীবী Logo আলজেরিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেওয়ার আহ্বান Logo স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ার ক্ষেত্রে সামাজিক–সাংস্কৃতিক বিশ্বাস কাজ করে: সিইসি Logo বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স Logo জুলাই যোদ্ধাদের সংগঠনের কমিটি ঘোষণা, উপদেষ্টা আসিফ-সারজিস Logo সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন Logo ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ করছেন তারা।

সোমবার (৫ অক্টোবর) সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অটোচালকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছেন না তারা। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এতে গাড়ি চালাতে না পেরে আয়-রোজগারও বন্ধ হওয়ার অবস্থা দাঁড়িয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

বর্তমানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অটোরিকশাচালকরা বিক্ষোভ করছেন। প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। আশপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০২:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬