ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ Logo মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন Logo শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী Logo ‘ডন সিনেমায় ভিলেন হলেও বাস্তবে না’ শুনানি শেষে আইনজীবী Logo আলজেরিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেওয়ার আহ্বান Logo স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ার ক্ষেত্রে সামাজিক–সাংস্কৃতিক বিশ্বাস কাজ করে: সিইসি Logo বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স Logo জুলাই যোদ্ধাদের সংগঠনের কমিটি ঘোষণা, উপদেষ্টা আসিফ-সারজিস Logo সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন Logo ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার দুপুরে বিমানবন্দরের ভেতরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও জানান তিনি।

এসময় তিনি বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দীর্ঘ দিনের অবস্থার উন্নতি করার জন্য চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, পরিস্থিতির উন্নতি করার জন্য সরকার বদ্ধপরিকর। যে করেই হোক এগুলো নিরসনের জন্য সরকারকে সময় দিতে হবে। যেহুতু দীর্ঘদিন এ প্রবনতাটা চলে আসছিল। আমাদের যারা কাজ করে তারা অলস হয়ে গিয়েছিল। অনেকে দলীয়করণভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা কাজ করতে পারে না।

লাগেজ কাটার অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন মনে হয় এটা হচ্ছে না। অতীতে দুই একটি ঘটনা যদি ঘটে থাকে সেগুলো এড্রেস করব।

বিমানবন্দরের স্বর্ণপাচার হচ্ছে এবং বিমানের কর্মচারীরা আটক হচ্ছে বিষয়টি নজরে আনলে মন্ত্রী বলেন, এটা গুড নিউজ যে আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতো।

স্বর্ণ পাচারকারীরা অনায়াসে স্বর্ণ নিয়ে বের হয়ে যেত। এখন যারা স্বর্ণ পাচার করছে তাদের না ধরা দিয়ে উপায় নেই। আমরা এখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ধরছি এবং তাদেরকে আইনের আওতা আওতায় নিয়ে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

আপডেট সময় ০২:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬