ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

চলমান ২০২৬-২৭ অর্থবছরের এখন পর্যন্ত বাংলাদেশে ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে এ পরিমাণ রেমিট্যান্স পাঠানো হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ে দেশে আসা রেমিট্যান্স ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ২০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে বাংলাদেশি প্রবাসী কর্মীদের দেশে পাঠানো অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে রেমিট্যান্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার ছিল। সেসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— ৩ দিনেই ১৩ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬