ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হারা ম্যাচে রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল

ভারতের নিউ চণ্ডীগড়ে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক অনন্য রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল। ৮৭ বলে অপরাজিত ১২৯ রানের এক অনবদ্য লড়াকু ইনিংস উপহার দেন তিনি।

এতেই তিনি ছাপিয়ে গিয়েছেন যুবরাজ সিংহকে।

ভারতীয় ব্যাটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ নম্বরে নেমে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন রাহুল। ১০ চার ও দুই ছক্কায় ১২৯ রান ভারতের হয়ে পাঁচ নম্বরে নামা ব্যাটারদের মধ্যে সর্বাধিক।

এত দিন এই রেকর্ড ছিল যুবরাজের দখলে।

২০০৫ সালে কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১০ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙলেন রাহুল। তিন নম্বরে মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৯ সালে কিংসটনে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

হারা ম্যাচে রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল

আপডেট সময় ০৫:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬