ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে Logo নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত Logo দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা Logo নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ Logo গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর Logo রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ Logo নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী Logo কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সাংবাদিকতার নতুন দিগন্ত : লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পন্ন Logo আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো: রাষ্ট্রপতি

মহাসড়কে ট্রাক থামাতেই ছিনতাইকারীর হানা, ছুরিকাঘাতে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজীব হোসেন (৩০) এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মিন্টু ও ফারুক নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। শনিবার দিবাগত রাত ২টার দিকে এলেঙ্গায় এসে পৌঁছায়। চালক রাজীব হোসেন ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নীচে নামেন। এ সময় ৪/৫ জন ছিনতাইকারী তার মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা রাজীবের গলায় শ্বাসনালীতে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। রাজীবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা ধাওয়া করে মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরেকজনকে আটক করে।

আটক দু’জনই কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

লৌকিক বিশ্বাসে টিকে আছে টাঙ্গাইলের ফকির মেলালৌকিক বিশ্বাসে টিকে আছে টাঙ্গাইলের ফকির মেলা

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান রাজীব। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

মহাসড়কে ট্রাক থামাতেই ছিনতাইকারীর হানা, ছুরিকাঘাতে চালক নিহত

আপডেট সময় ০৫:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬