ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে Logo নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত Logo দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা Logo নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ Logo গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর Logo রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ Logo নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী Logo কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সাংবাদিকতার নতুন দিগন্ত : লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পন্ন Logo আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো: রাষ্ট্রপতি

টেকনাফে দুই পক্ষের গোলাগুলি, আহত ২

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং সিকদার পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাবরাং সিকদার পাড়া এলাকার মৌলানা আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) এবং সাব্বির আহমদের ছেলে মো. হারুন (৩২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবরাং সিকদার পাড়া বাজারে তোফায়েলের সমর্থকদের সঙ্গে অপর একটি পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে একটি পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবরাং বাজারের ব্যবসায়ী মহি উদ্দিন বলেন, হঠাৎ বাজারে পরপর গোলাগুলির শব্দ শুনতে পাই। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাণভয়ে সবাই দিক-বিদিক ছুটতে থাকে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এনামুল হক বলেন, দুজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন।

একজনের কোমরের ডান পাশে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপরজনের শরীরে গুলি লাগেনি, তবে লোহার জাতীয় কোনো কিছুর আঘাতে আহত হয়েছেন তিনি। দুজনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

টেকনাফে দুই পক্ষের গোলাগুলি, আহত ২

আপডেট সময় ০৪:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬