ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ‘মাদক ব্যবসায়ীর’ বাড়িতে ভাঙচুর-লুটপাট, আটক ২

সাতক্ষীরা সদরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এ সময় মাদক কিনতে আসার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফটিক ফকিরের ছেলে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ফজর আলী ও আইয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে শুক্রবার রাতে দুই যুবক ওই এলাকায় গাঁজা কিনতে এলে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের মকবুল জমাদারের ছেলে খুরশিদ আলমকে টর্চলাইটের আলো দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর শনিবার রাতে ২০০ থেকে ৩০০ জনের মতো বিভিন্ন বয়সী মানুষ ‘নারায় তাকবীর’ স্লোগান দিতে দিতে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন অভিযোগ করেন, রাস্তায় কয়েকজনের সঙ্গে তার স্বামীর বিরোধের জেরে লোকজন বাড়িতে এসে ভাঙচুর চালায়।

এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি নগদ টাকা এবং ফ্রিজে থাকা ডিম, খাবারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়।

এদিকে গাঁজা কিনতে আসার অভিযোগে আটক দুই যুবক হলেন ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের সুজয় সরকারের ছেলে তপন সরকার (২৭) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিশ্ব সরকারের ছেলে সাগর সরকার (২৩)। স্থানীয়রা তাদের আটক করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দুই ব্যক্তি গাঁজা কিনতে এসেছিলেন—এমন অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে রাখে।

পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬