ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা Logo ঘণ্টায় ১০০ কিমি গতিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পার হলো ‘বন্দে ভারত’ এক্সপ্রেস Logo সরকার অপরাধীদের শাস্তি দেয়, জামায়াত দিচ্ছে আশকারা Logo এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই হবেন নারী : প্রধানমন্ত্রী Logo ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরো ২ Logo মাথা সেদ্ধ করে বানানো হয় স্যুপ, খণ্ডিত পা ছিল ফ্রিজে Logo বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ Logo বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী Logo পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরো ২

বগুড়ার ধুনট উপজেলায় দোকানে চুরির অভিযোগে গ্রেপ্তার আট আসামির সঙ্গে থানায় দেখা করতে এলে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লা জেলার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) ও কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামের একটি প্রতিষ্ঠানে চুরি হয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আন্ত জেলা চোরচক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন।

ওই ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।

গ্রেপ্তার আট আসামি রিমান্ডে থাকা অবস্থায় ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এ সময় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

গ্রেপ্তার অন্য আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪); নরসিংদীর ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মালামাল বা ওই চোরচক্রের সঙ্গে মোস্তফা ও বাবুলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে বিষয়টিকে সন্দেহজনক মনে হওয়ায় তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালত পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা

৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরো ২

আপডেট সময় ১২:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬