ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে Logo অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমির Logo ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল Logo সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন Logo বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন Logo ঠুনকো অজুহাতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এ সেবা দেবেন।

শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

রোমানিয়া দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনটি প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুবিধা দেবে এবং বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা প্রদান করবে।

দূতাবাস আরও জানায়, মিশনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে এবং কোনো বিভ্রান্তি এড়াতে কেবলমাত্র আবেদনকারীদের জমা দেওয়া ভিসা আবেদনগুলো গ্রহণ করা হবে; যারা অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেয়েছেন।

যেসব আবেদনকারী ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এই মোবাইল কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

আপডেট সময় ১১:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬