ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গবেষণার কঠিন কাজগুলো যখন এআই করছে, বিজ্ঞানীদের ভূমিকা তখন কী? Logo আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো Logo দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ Logo আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ Logo অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার Logo বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি Logo সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ Logo জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ Logo আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা, গুলিবিদ্ধসহ আহত ৬

হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হুক ছিঁড়ে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত বনের ভেতরে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধার করা সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হুক ছিঁড়ে লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরকেএম

Tag :

গবেষণার কঠিন কাজগুলো যখন এআই করছে, বিজ্ঞানীদের ভূমিকা তখন কী?

হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬