ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের Logo পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমদ মিষ্টি Logo মিটফোর্ডে সোহাগ হত্যা : প্রধান আসামিকে ৬ মাসের জামিন দিলেন হাইকোর্ট Logo মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ২৫ জন কারাগারে Logo রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, বিদ্যুৎকেন্দ্রে পৌঁছবে শনিবার Logo নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের সম্ভাবনা কম, তবে প্রভাব থাকতে পারে Logo বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন Logo মিষ্টির পদত্যাগ আজ থেকে কার্যকর, গেজেট এলে ইসিকে জানাব : স্পিকার Logo চীনের জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমদ মিষ্টি

জাতীয় সংসদের মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগপত্রে মিষ্টি ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্পিকার এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হয়েছে। পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, ‘সংসদের বিধান হলো এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।’

এর আগে দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমদ মিষ্টি। পদত্যাগপত্রে তিনি ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

ওই পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ লিখেছেন, ‘মাননীয় স্পিকার, আমি ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব, বিনীত প্রর্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’

এদিকে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ (১ অক্টোবর) পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমদ মিষ্টি

আপডেট সময় ০৮:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬