ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছেলের জন্মদিনে বিশেষ কী উপহার দিলেন অপু বিশ্বাস? Logo ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ Logo সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ Logo বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ Logo সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল Logo জাবিতে যানবাহন চলাচলে ৪ শর্ত, অমান্য করলে আইনি ব্যবস্থা Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে যথাসময়ে: দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলার

টানা দ্বিতীয় কর্মদিবসের মতো বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১০৫.৯১ ডলারে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৩.৩২ ডলারে বিক্রি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ার লক্ষণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই বাজারে তেলের দাম বাড়াতে মূল ভূমিকা পালন করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ছেলের জন্মদিনে বিশেষ কী উপহার দিলেন অপু বিশ্বাস?

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলার

আপডেট সময় ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬