ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন Logo মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার Logo এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি Logo মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু Logo বিশ্ব হৃদরোগ দিবস আজ: প্রতিরোধে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের Logo হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে Logo নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি Logo অনিয়ম-দুর্নীতির খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের Logo আরো দ্রুত ও সাশ্রয়ী, নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক Logo জীবনে সফল হতে যেভাবে নামাজ পড়বেন

সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও সড়ক ভবনের অডিটোরিয়ামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় বাসমালিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাসমালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব কোম্পানির। কোনো মালিক বাসের যথাযথ সংস্কার না করলে কিংবা চালক-কর্মচারীরা নিয়ম না মানলে তার দায় কোম্পানিকে নিতে হবে।’

শেখ রবিউল আলম বলেন, ‘আমি কোনো বাসমালিক চিনব না, কোম্পানি চিনব। বাসটি আপনার কোম্পানির অধীনে চলে। মালিক মানসম্মতভাবে বাস সংস্কার না করলে, যাত্রীর সুবিধা নিশ্চিত না হলে, চালক কথা না শুনলে এবং কর্মচারীরা শৃঙ্খলা না মানলে সেই বাসের দায় আপনাদের নিতে হবে। তা নিশ্চিত করতে না পারলে ওই মালিকের বাস কোম্পানিতে রাখবেন না।’

সড়কমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রকে ও ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করে ব্যবসা করার সুযোগ কারও নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পরিবর্তন চাইব। না হলে প্রয়োজনে নতুন কোম্পানি গঠন করব। তাতেও মানসম্মত সেবা নিশ্চিত করা না গেলে রুট বাতিল করে সরকারি পর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

বাসমালিকদের লোকসানের যুক্তির জবাবে মন্ত্রী বলেন, ‘আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, এরপর ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে পারলে প্রয়োজন অনুযায়ী ভাড়া সমন্বয়ে সরকার আলোচনা করবে।’

তিনি বলেন, ‘আপনারা মানসম্মত যাত্রী পরিবহন নিশ্চিত করুন। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করুন। বাসে চড়তে মানুষকে আগ্রহী করার মতো পরিবেশ তৈরি করুন। প্রয়োজনে আমরা বসব। আপনাদের লোকসান হলে আমরা দেখব। উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে, তাদের নির্দিষ্ট মাত্রার লাভেরও প্রয়োজন আছে।’

সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ‘কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবে, এমন কোনো কথা নেই। যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না। আপনি সেবা বিক্রি করছেন, তার জন্য যুক্তিসংগত লাভ করবেন। কিন্তু সেবার মান উন্নত না করে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া চাইবেন, এটা হতে পারে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন

সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬