ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার Logo আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০

ডিজায়ারে নেই, টাটা অ্যারিসে মিলছে ৫ আধুনিক ফিচার

ভারতের কমপ্যাক্ট সেডান বাজারে নতুন মডেল টাটা অ্যারিস নিয়ে এসেছে টাটা মোটরস। ৫.২৯ লাখ রুপি (এক্স-শোরুম, প্রারম্ভিক) দামে বাজারে আসা গাড়িটি অনেকটা আগের টাটা টিগরের আধুনিক সংস্করণের মতো হলেও নতুন ডিজাইন ও ফিচারের দিক থেকে বেশ কিছু পরিবর্তন রয়েছে।

এই সেগমেন্টে জনপ্রিয় মারুতি সুজুকি ডিজায়ার। বিক্রির দিক থেকে ডিজায়ার এগিয়ে থাকলেও অ্যারিসে এমন কয়েকটি আধুনিক সুবিধা রাখা হয়েছে, যেগুলো ডিজায়ারে নেই।

ভেন্টিলেটেড সামনের সিট

টাটা অ্যারিসের অন্যতম আকর্ষণ সামনের ভেন্টিলেটেড সিট। এই সেগমেন্টে এমন সুবিধা দেওয়া প্রথম সেডান হিসেবে গাড়িটিকে উল্লেখ করা হয়েছে।

টপ-স্পেক : একমপ্লিশড ভ্যারিয়েন্টে ফিচারটি পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে লেদারেট সিট আপহোলস্টারি।

ওয়্যারলেস চার্জার

সেন্টার কনসোলে রয়েছে ডুয়াল স্মার্টফোন ডেক। এর মধ্যে একটি ফোন রাখার জায়গার সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিং প্যাড।

টপ-স্পেক ভ্যারিয়েন্টে থাকা এই সুবিধা মারুতি সুজুকি ডিজায়ারে নেই।

বিল্ট-ইন ড্যাশক্যাম

গাড়িতে রয়েছে বিল্ট-ইন ড্যাশক্যাম রেকর্ডার। এটি গাড়ির সারাউন্ড-ভিউ ক্যামেরা সিস্টেম ব্যবহার করে সামনে, পেছনে এবং দুই পাশের ভিডিও ধারণ করতে পারে। ফলে আলাদা করে ড্যাশক্যাম লাগানোর প্রয়োজন হয় না। ডিজায়ারে কারখানা থেকে দেওয়া এমন ড্যাশক্যাম সুবিধা নেই।

৩৬০-ডিগ্রি ক্যামেরা

টাটা অ্যারিসে রয়েছে ৩৬০-ডিগ্রি ক্যামেরার সঙ্গে ব্লাইন্ড ভিউ মনিটর। দুই পাশের ওআরভিএম-এর জন্য এই সুবিধা রাখা হয়েছে। ক্রিয়েটিভ ভ্যারিয়েন্ট থেকে এটি পাওয়া যাবে। ডিজায়ারে এই ফিচার নেই।

বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন

অ্যারিসে দেওয়া হয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সংশ্লিষ্ট সেগমেন্টে এটিকে সবচেয়ে বড় ডিসপ্লে হিসেবে দাবি করা হয়েছে। ক্রিয়েটিভ ভ্যারিয়েন্ট থেকে এই স্ক্রিন পাওয়া যাবে। তুলনায় মারুতি সুজুকি ডিজায়ারে রয়েছে ৯ ইঞ্চির ডিসপ্লে।

সব মিলিয়ে, টাটা অ্যারিসের লক্ষ্য শুধু ডিজাইন বা দামের মাধ্যমে নয়, বরং আধুনিক প্রযুক্তি ও আরামের ফিচার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা। বিশেষ করে ভেন্টিলেটেড সিট, বিল্ট-ইন ড্যাশক্যাম, ৩৬০-ডিগ্রি ক্যামেরা ও বড় ডিসপ্লের মতো সুবিধা বাজেট সেডানগুলোর ফিচার তালিকায় নতুন মাত্রা যোগ করতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিজায়ারে নেই, টাটা অ্যারিসে মিলছে ৫ আধুনিক ফিচার

আপডেট সময় ০৬:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬