ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের Logo প্রায় ২০০ বছরের ইতিহাস ভেঙে টেনেসিতে কার্যকর হচ্ছে নারীর মৃত্যুদণ্ড Logo রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুরের ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার প্রয়োজনীয় সংস্কার করে আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে ধ্বংসযজ্ঞ দেখে গভীর মর্মাহত হওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটির কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আগামীকাল থেকেই কেন্দ্রটির সংস্কার কাজ শুরু হবে। চলমান স্বাস্থ্যসেবা যাতে একদিনের জন্যও ব্যাহত না হয়, সে বিষয়ে ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহযোগিতার মাধ্যমে দ্রুততম সময়ে সংস্কার করা হবে। শিশুদের টিকাদানসহ সব সেবা দ্রুত স্বাভাবিক করতে এবং সেবাগ্রহীতাদের কোনো ভোগান্তি এড়াতে সরকার সচেষ্ট রয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি সুন্দর সেবামূলক প্রতিষ্ঠানকে রাতের অন্ধকারে বুলডোজার এনে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়। যাদের কোনো আইনি দাবি থাকলে তারা আদালত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তা উত্থাপন করতে পারেন, কিন্তু এভাবে স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার অধিকার কারও নেই। জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।

প্রশাসনের পদক্ষেপের কথা উল্লেখ করে আমিনুল হক জানান, এ ঘটনায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

রাজনৈতিক মহল ও দলীয় সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, “একটি রাজনৈতিক মহল অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে কারা এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা আমাদের দলের কেউ নন। তবে তদন্তে কোনো দলীয় ব্যক্তির সম্পৃক্ততা প্রমাণিত হলে দলীয় ও আইনগত—উভয় ব্যবস্তাই নেওয়া হবে।” শতভাগ স্বচ্ছ তদন্তের স্বার্থে পুলিশি প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের

রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬