ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার Logo আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০

সাভারের আশুলিয়ায় ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে আনসার ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যায় বেজপা। এসময় উচ্ছেদ অভিযানে অংশ নেয়া আনসার ও নিরাপত্তা কর্মীদের ওপর হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন।

পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিযয় দিলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিক্ষুব্ধ হকাররা অভিযোগ করেন, আনসার বাহিনীর সদস্যরা আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে না চাওয়ায় আমাদের উচ্ছেদ করা হচ্ছে।

আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই।

আনসার সদস্যদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে হকাররা বলেন, আমাদের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেছে। তাদের দাবি করা টাকা না দেওয়ায় পরিকল্পিলতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে।

ফুটপাতের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আজকে ১৫ দিন ধরে প্রত্যেকটা হকারকে অত্যাচার করা হচ্ছে। কেউ যদি রাস্তায় দোকান বাসায় তাহলে আনসার সদস্যরা এসে চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে না পারলে দোকান তুলে দেয়।

তিনি বলেন, আমরা পেটের দায়ে দোকান করে পেট চালাই। কিন্তু আজ কয়েকদিন ধরে আমাদের বসতে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। কারণ, আমাদের পেটে ভাত নাই, আমরা কি করে খাব।

আশুলিয়ায় থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাঁধা দেন এবং তারা চন্দ্রাগামী লেন অবরোধ করে রাখে। খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে নিয়ে হকারদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়ে আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ০৬:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬