ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন Logo পর্দা উঠল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Logo ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট নভেম্বরে, কবে কাদের বিপক্ষে ম্যাচ Logo ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলারের সহায়তা চুক্তি সই Logo ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা Logo ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’—ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট মেসির? Logo মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে Logo ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু Logo জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক Logo দেশীয় প্রসাধনীর বাজার এক বিলিয়ন ডলারের বেশি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’—ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট মেসির?

আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক দিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ ভিডিও পোস্ট করেছেন লিওনেল মেসি। সেখানে সরাসরি বার্তা দেওয়া হয়েছে—ফুটবল ইতিহাসের ‘সর্বকালের সেরা’ বা ‘গোট’ বিতর্ক চিরতরে সমাপ্ত হয়েছে।

প্রখ্যাত পানীয় ব্র্যান্ড ‘মিশেলোব আল্ট্রা’-এর ‘ট্যাব ক্লোজড’ বিজ্ঞাপনী প্রচারণার অংশ হিসেবে ভিডিওটি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন আর্জেন্টিনা অধিনায়ক। ভিডিওতে এক বারটেন্ডারকে বারের দীর্ঘ একটি রসিদ (বিল) প্রিন্ট করতে দেখা যায়। এতে কোনো খাবার বা পানীয়ের তালিকা ছিল না, বরং ছাপা হয়েছিল জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ অর্জনের খতিয়ান।

রসিদের পাতায় ভেসে ওঠে আলবিসেলেস্তেদের হয়ে মেসির খেলা ২০৭ ম্যাচ এবং ১২৫টি গোলের পরিসংখ্যান, যা আন্তর্জাতিক ফুটবলে তার চূড়ান্ত ক্যারিয়ার রেকর্ড।

পাশাপাশি রসিদে তার অর্জিত বড় ট্রফিগুলো বিশেষভবে তুলে ধরা হয়—২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়।

মেক্সিকোর বিরুদ্ধে সেই মহাকাব্যিক গোল, প্রতিনিয়ত রেকর্ড ভাঙা-গড়ার খেলা এবং বিশ্বজুড়ে কোটি ভক্তকে অশ্রুসিক্ত করার গল্পও স্থান পেয়েছে ভিডিওর রসিদে। একদম শেষ লাইনে লেখা ভেসে ওঠে—‘গোট বিতর্ক : নিষ্পত্তি’।

দীর্ঘ দুই দশক ধরে ফুটবলবিশ্ব বিভক্ত ছিল রোনালদো ও মেসির দ্বৈরথে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলার সময় লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এ লড়াই পৌঁছায় চরম শিখরে।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দুজন মুখোমুখি হয়েছেন ৩৬ বার। এর মধ্যে মেসির দল জিতেছে ১৬টি ম্যাচ, রোনালদোর জয় ১১টিতে এবং ড্র হয়েছে ৯টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২২টি, রোনালদোর ২১টি।

পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে রোনালদোর গোল ১৪৬টি, আর আর্জেন্টিনা ক্যারিয়ার শেষে ২০৭ ম্যাচে মেসির ঝুলিতে ১২৫ গোল।

রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি বেশি থাকলেও ফুটবলের সর্বশ্রেষ্ঠ মঞ্চ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার গৌরব অর্জনে পিছিয়ে পড়েন তিনি। ছয়টি বিশ্বকাপ খেলেও যা অধরা থেকে গেছে পর্তুগিজ তারকার কাছে, আর ২০২২ সালে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি সেই সোনালী ট্রফি জিতে সম্পন্ন করেন নিজের অপূর্ণতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন

‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’—ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট মেসির?

আপডেট সময় ০২:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬