ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের Logo প্রায় ২০০ বছরের ইতিহাস ভেঙে টেনেসিতে কার্যকর হচ্ছে নারীর মৃত্যুদণ্ড Logo রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে দায়ের হওয়ার মামলাগুলোর মধ্যে এই প্রথম টিকটকের বিরুদ্ধে কোনো অভিযোগের বিচার শুরু হচ্ছে।

আলাবামার মন্টগোমারি অঙ্গরাজ্য আদালতে সোমবার বিচার শুরু হওয়ার কথা। বিচারপ্রক্রিয়া দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে। এই বিচার টিকটকের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে বিরল কিছু তথ্য সামনে আনতে পারে। এর আগে বিচারের জন্য নির্বাচিত কয়েকটি মামলা টিকটক নিষ্পত্তি করেছে এবং প্রতিষ্ঠানটি তার কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসা ঠেকাতে আদালতের কাছে আবেদন করেছে।

রিপাবলিকান পার্টির সদস্য আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল গত বছর মামলাটি করেন। এ ছাড়া অন্তত ২৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিও টিকটকের বিরুদ্ধে মামলা করেছে।

টিকটক বলেছে, কিশোরদের নিরাপত্তাকে তারা প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দিয়েছে। ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোকে দায়বদ্ধতার হাত থেকে রক্ষা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ ধারায় এই আইনি সুরক্ষাও টিকটক আদালতে তুলে ধরেছে।

আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং টিকটক—দুই পক্ষই বিচার নিয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। এদিকে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম চলতি বছর যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে বাইটড্যান্সের মালিকানা ২০ শতাংশ।

তরুণদের আসক্ত করার অভিযোগ

আলাবামার অভিযোগ, টিকটকের অবিরাম ভিডিও সরবরাহের ব্যবস্থা এটিকে সবচেয়ে আসক্তিকর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত করেছে। অঙ্গরাজ্যটির দাবি, টিকটকের অ্যালগরিদম তরুণ ব্যবহারকারীদের ক্রমেই আরও তীব্র সহিংসতা ও আত্মহানিসংক্রান্ত কনটেন্টের দিকে ঠেলে দেয়। এর ফলে কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকট আরও গভীর হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, তরুণ ব্যবহারকারীদের যৌন ও সহিংস কনটেন্ট থেকে দূরে রাখার বিষয়ে টিকটক মিথ্যা দাবি করেছে। এর মাধ্যমে গুগল, অ্যাপল ও মাইক্রোসফটের অ্যাপ স্টোরে তাদের অ্যাপকে কিশোরদের জন্য নিরাপদ হিসেবে রেটিং পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে অঙ্গরাজ্যটি।

চীনা সরকারের কাছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য যাওয়ার সুযোগ রয়েছে—এ বিষয়েও টিকটক ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আলাবামা অঙ্গরাজ্যটি টিকটকের কাছ থেকে আর্থিক জরিমানা এবং অন্যান্য প্রতিকার চেয়েছে।

সিলমোহর করা ফাইল

বিচারের জন্য নির্বাচিত গুরুত্বপূর্ণ মামলাগুলো নিষ্পত্তি করার পাশাপাশি আদালতের নথি সিল করা ও সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ নিয়েছে টিকটক। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য এখনো জনসমক্ষে আসেনি।

আলাবামার মামলায় বলা হয়েছে, টিকটক ব্যবহারকারীদের নিজের বয়স জানাতে বলে। তবে অ্যাকাউন্ট না খুলেও ভিডিও দেখার সুযোগ থাকায় ব্যবহারকারীরা বয়সসংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতে পারেন। এ ক্ষেত্রেও ব্যবহারকারীরা কী ধরনের ভিডিও দেখছেন, সেই তথ্য সংগ্রহ করতে পারে টিকটক বলে অভিযোগ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

আপডেট সময় ০১:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬