ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ‘অ্যাপোক্যালিপস’ নিয়ে বড় উদ্বেগ পোপ লিওর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। তার মতে, এআইয়ের প্রভাব কতটা বড় হতে পারে, তা এখনই পুরোপুরি অনুমান করা কঠিন।

তবে এই প্রযুক্তি মানবসমাজ, নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তির জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ভ্যাটিকানে এক অনুষ্ঠানে এআই নিয়ে আবারও সতর্ক করেন পোপ লিও। তিনি বলেন, এআই মানবতার জন্য উপকারী হতে পারে।

তবে একই সঙ্গে এটি নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তির জন্য নতুন ধরনের বিপদ তৈরি করেছে। প্রযুক্তিটি ব্যবহারে বিশ্বনেতাদের দায়িত্বশীলভাবে নিয়ম তৈরি করার আহ্বান জানান তিনি।

পোপের এআইবিষয়ক উপদেষ্টা রেভারেন্ড পাওলো বেনান্তি রয়টার্সকে বলেন, এআইয়ের পরিবর্তন আনার ক্ষমতা এতটাই বড় যে এর সামাজিক প্রভাব আগে থেকে অনুমান করা কঠিন। তার মতে, এআই নিয়ে ঝুঁকির বিষয়টি ভ্যাটিকানের জন্য নতুন কোনো আলোচনা নয়।

মানবতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

পোপ লিও তার ১৬ মাসের দায়িত্বকালে একাধিকবার এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে কথা বলেছেন। মে মাসে প্রকাশিত তার প্রথম বড় নথিতে তিনি সতর্ক করেছিলেন, এআই ভুল তথ্য ছড়াতে পারে, সংঘাতকে উৎসাহিত করতে পারে এবং বিশ্বকে দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক কার্ডিনাল পিয়েত্রো পারোলিনও এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক নিয়মের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার ভাষায়, কোনো দেশ একা এই প্রযুক্তির বিষয়ে এগিয়ে যেতে পারে না। মানবতার ভবিষ্যৎ রক্ষায় সবার অংশগ্রহণে অভিন্ন নিয়ম তৈরি করা প্রয়োজন।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের সংগঠনও এআই নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। সংগঠনটির নেতারা সম্প্রতি এআই প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এআইকে মানবতার কল্যাণে ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিটির বর্তমান ঝুঁকি মোকাবেলার বিষয়টি গুরুত্ব পায়।

স্বয়ংক্রিয় অস্ত্র নিয়েও সতর্কতা

এআইয়ের সামরিক ব্যবহার নিয়েও উদ্বিগ্ন ভ্যাটিকান। বিশেষ করে মানুষের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থাকা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার বিষয়ে সতর্ক করেছেন পোপ লিও।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো সংঘাতে ব্যবহৃত প্রযুক্তির উদাহরণ দিয়ে তিনি বলেছেন, কিছু অস্ত্র ব্যবস্থা এমন পর্যায়ে এগিয়েছে, যেগুলো নিয়ন্ত্রণ করা মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে।

ভ্যাটিকানের এআইবিষয়ক উপদেষ্টা বেনান্তি এআই-চালিত ড্রোনের সঙ্গে স্থলমাইনের তুলনা করেছেন। তার মতে, পারমাণবিক অস্ত্র যেমন মানবতার জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর বা মিথ্যা কনটেন্টও সমাজে মানুষের পারস্পরিক আস্থা ও ঐক্য নষ্ট করতে পারে।

ভ্যাটিকান ২০১৯ সাল থেকেই এআইয়ের ঝুঁকি নিয়ে আলোচনা করছে। ওই বছর প্রযুক্তিটির সম্ভাব্য বিপদ নিয়ে দুটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সাবেক পোপ ফ্রান্সিসও তখন এআইয়ের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছিলেন।

২০২০ সালে ভ্যাটিকান মাইক্রোসফট, আইবিএম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ইতালি সরকারের সঙ্গে মিলে এমন এআই উন্নয়নের আহ্বান জানিয়েছিল, যার একমাত্র লক্ষ্য হবে না বেশি মুনাফা বা কর্মক্ষেত্রে মানুষের জায়গা দখল করা।

পোপ লিওর সাম্প্রতিক বক্তব্যে সেই উদ্বেগই আরো স্পষ্ট হয়েছে—এআই যেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মানবসমাজের জন্য নতুন বিপদ তৈরি না করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআই ‘অ্যাপোক্যালিপস’ নিয়ে বড় উদ্বেগ পোপ লিওর

আপডেট সময় ০৭:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬