ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওপেনএআই-অ্যানথ্রপিককে টপকানোর দাবি, সময় বেঁধে দিলেন মাস্ক

এআই দুনিয়ায় প্রতিযোগিতা আরো তীব্র হচ্ছে। এবার ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দেওয়ার কথা জানালেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।

তার দাবি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে স্পেসএক্স এমন একটি এআই মডেল তৈরি করতে পারে, যা ওপেনএআইয়ের জিপিটি-৬ বা অ্যানথ্রপিকের ফেবল ৫.১-এর মতো সক্ষম হবে। আর প্রায় ছয় মাসের মধ্যে এআই দৌড়ে শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মাস্ক।

সেখানে স্পেসএক্সের এআই উন্নয়ন নিয়ে নিজের আশাবাদের কথা জানান তিনি। মাস্ক বলেন, তিনি ‘সতর্কভাবে আশাবাদী’ যে দুই থেকে তিন মাসের মধ্যেই স্পেসএক্স ফেবল বা জিপিটি-৬ পর্যায়ের একটি মডেল তৈরি করতে পারবে।

এরপর এক ব্যবহারকারী মন্তব্য করেন, স্পেসএক্স যখন প্রতিদ্বন্দ্বীদের কাছাকাছি পৌঁছাবে, তখন ওপেনএআই ও অ্যানথ্রপিক আরও উন্নত মডেল প্রকাশ করতে পারে। জবাবে মাস্ক বলেন, স্পেসএক্সও এআই উন্নয়নের গতি আরো বাড়াবে।

তার ভাষ্য, এই অগ্রগতির ধারা অব্যাহত থাকলে প্রায় ছয় মাসের মধ্যে স্পেসএক্স এআই ক্ষেত্রে শীর্ষ অবস্থানে যেতে পারে।

মাস্কের মতে, স্পেসএক্সের এআই কার্যক্রম তুলনামূলকভাবে নতুন। তার দাবি, প্রতিষ্ঠানটি এআই নিয়ে কাজ করছে প্রায় তিন বছর ধরে, যেখানে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের অভিজ্ঞতা যথাক্রমে প্রায় ছয় ও ১০ বছর। তবে অল্প সময়ে অগ্রগতির হার বাড়াতে পারলে এই ব্যবধান দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।

কম্পিউটিং সক্ষমতায় জোর

স্পেসএক্সের সম্ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে মাস্ক এআই মডেলের সক্ষমতার পাশাপাশি কম্পিউটিং অবকাঠামোর বিষয়টিও তুলে ধরেন।

তার মতে, কোনো নির্দিষ্ট কাজের জন্য এআই প্রয়োজনের তুলনায় অনেক বেশি সক্ষম হয়ে গেলে অতিরিক্ত বুদ্ধিমত্তা সব ক্ষেত্রে বাস্তব সুবিধা নাও দিতে পারে।

মাস্ক আরো বলেন, বিপুল পরিমাণ কম্পিউটিং ক্ষমতা দ্রুত চালু করা অত্যন্ত কঠিন। তার দাবি, দ্রুত বড় আকারের কম্পিউটিং অবকাঠামো কাজে লাগানোর ক্ষেত্রে স্পেসএক্সের সক্ষমতা রয়েছে এবং ভবিষ্যতে তারা এ ক্ষেত্রে আরো উন্নতি করবে।

বর্তমানে ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের সর্বশেষ এআই মডেলের সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। অ্যানথ্রপিকের ফেবল ৫.১ মডেলকে প্রতিষ্ঠানটি জটিল কোডিং, গবেষণা ও দীর্ঘ সময়ের সমস্যা সমাধানের মতো কাজে সক্ষম বলে জানিয়েছে। অন্যদিকে ওপেনএআইয়ের জিপিটি-৬ অ্যাস্ট্রা মডেলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার ব্যবহারের মতো কাজে সক্ষমতার কথা তুলে ধরা হয়েছে।

তবে স্পেসএক্স আগামী কয়েক মাসে এসব প্রতিষ্ঠানের মডেলের সমপর্যায়ে পৌঁছাতে পারবে কি না, কিংবা ছয় মাসের মধ্যে এআই ক্ষেত্রে শীর্ষ অবস্থানে যেতে পারবে কি না—তা এখনো ভবিষ্যতের বিষয়। আপাতত মাস্কের বক্তব্যই এই সম্ভাবনার ভিত্তি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬