ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের Logo প্রায় ২০০ বছরের ইতিহাস ভেঙে টেনেসিতে কার্যকর হচ্ছে নারীর মৃত্যুদণ্ড Logo রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ যোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে পরিচালিত এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন।

আফগান কর্তৃপক্ষ বলেছে, নিহতদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কট্টরপন্থী যোদ্ধারাও আছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, সাবেক আফগান সরকারের নিরাপত্তা কর্মীদের নিয়ে গঠিত ওই দলটিকে পাকিস্তানি বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী সরাসরি ইন্ধন জুগিয়েছে।

তবে আফগান সরকারের এই দাবি কিংবা হতাহতের সংখ্যা নিরপেক্ষ কোনও সূত্র থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

অন্যদিকে, কাবুলের এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা তথ্য মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ।

সাবেক আফগান সামরিক সদস্যদের প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণ এবং সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সহায়তা করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। দেশটির ভূখণ্ডে পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালানোর মাত্র এক সপ্তাহের মাথায় এই অভিযোগ করা হয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে বলছে, তাদের ভূখণ্ডে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার পাকিস্তান সীমান্ত লাগোয়া নুরিস্তানের কামদেশ এলাকায় বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে সশস্ত্র একটি দল অনুপ্রবেশ করে। খবর পেয়ে আফগান বাহিনী দ্রুত অভিযানে শুরু করে। পরে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে কোণঠাসা হয়ে পরা বেঁচে যাওয়া হামলাকারীরা পুনরায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি মিলিশিয়া গোষ্ঠীগুলোর অবস্থানের দিকে পালিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও মিলিশিয়া সদস্যরা প্রাথমিক পরিকল্পনায় যুক্ত থাকলেও লড়াই চরম আকার ধারণ করায় তারা পিছু হটে। কাবুল বলেছে, সহায়তা দেওয়ার নামে সাবেক আফগান নিরাপত্তা কর্মীদের পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, তারপর প্রশিক্ষণ দিয়ে নুরিস্তানের দিকে ঠেলে দেওয়া হয়।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছিল, ওই হামলায় ২৮ জন জঙ্গি নিহত হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ বেসামরিক লোকজনের প্রাণহানির অভিযোগ তোলে এবং পরবর্তীতে জাতিসংঘ মিশনও অন্তত ৩ বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৮:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬