সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কারো কাছে যেতে হবে না। সময় হলে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
গুজব প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং মসজিদ, মন্দির ও গির্জায় অনুদান দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কী।
বাংলা৭১নিউজ/আরএইচ
























