ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুবককে কুপিয়ে জখম, মাদক কারবারিতে জড়িত ব্যক্তির বাড়িতে আগুন Logo রাতের বেলা আওয়ামী লীগ নেতাদের কারাগারের বাইরে নেওয়া হয়: সালাউদ্দিন তানভীর Logo জামায়াত ও আ. লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে : রাশেদ খান Logo এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক Logo স্পিনের ক্লাসে ভবিষ্যতের বাংলাদেশ গড়ছেন মুশতাক Logo বিনামূল্যের পাঠ্যবই পাচারের ঘটনায় তদন্ত শুরু, শিক্ষা অফিসের নাইটগার্ড পলাতক Logo প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে তারেক রহমানের সরকার: নাহিদ ইসলাম Logo হোয়াইট হাউসে শি জিনপিং-ট্রাম্পের নৈশভোজের মেনুতে যা ছিল Logo ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: সমাজকল্যাণ মন্ত্রী Logo সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান লাভরভের

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনকালে তার সাফল্য কামনা করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে।

লাভরভ ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চালাকালে খলিলুরের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। রুশ দূতাবাসের এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উভয়ে অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

তারা সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করা এবং পারস্পরিক সম্মানভিত্তিক সংলাপ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। লাভরভ আশা প্রকাশ করেন, অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে।

সূত্র: বাসস

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

যুবককে কুপিয়ে জখম, মাদক কারবারিতে জড়িত ব্যক্তির বাড়িতে আগুন

ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান লাভরভের

আপডেট সময় ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬