ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করল ইসি

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। মাঠপর্যায়ের কার্যালয়ে পাঠানো এই চিঠিতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, সার্বিক যাচাই-বাছাই সম্পন্ন করে তা ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আগের আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালুর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করল ইসি

আপডেট সময় ০৭:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬