ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) প্রতিযোগী হিসেবে না দেখে কর্মদক্ষতা বৃদ্ধির কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-প্রধান এ কে এম ওয়াহিদুজ্জামান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম কনভেনশনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘ফরেন পলিসি’র আয়োজিত এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, এআই প্রযুক্তিকে ভয়ের চোখে না দেখে এটিকে প্রাতিষ্ঠানিক কাজের গতি ও দক্ষতা বাড়ানোর মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, কর্মীদের সঠিক উপায়ে এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে যেকোনো প্রতিষ্ঠানকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব। এআই প্রযুক্তির ইতিবাচক ও সঠিক ব্যবহারের সুযোগ তৈরি হলে তা বৈশ্বিক উন্নয়ন ও নতুন দিগন্ত উন্মোচনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের

আপডেট সময় ১০:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬