জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন ডিসি বিএনপি।
তারা ইতিমধ্যে সব নেতৃবৃন্দকে নিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গত শনিবার ওয়াশিংটন ডিসিতে এক প্রস্তুতি সভা করে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতৃবৃন্দ। তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওয়াশিংটন বিএনপির নেতাকর্মীদের নিয়ে তারা নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানান।
ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। প্রস্তুতি সভায় তিনি বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও তারেক রহমান নিউইয়র্কে আসছেন জেনে আমরা খুবই উৎফুল্ল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সম্মেলনে আসছেন। এটা এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
তিনি আরো বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমাদের নেতাকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন। তিনি যতদিন নিউইয়র্কে থাকবেন আমরাও সেখানে অবস্তান করব।’
অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর ফ্যাসিষ্ট হাসিনার সঙ্গে লড়াই করেছেন। তিনি নিউইয়র্কে আসছেন।
আমরা খুবই খুশি। ওয়াশিংটন ডিসি বিএনপির সবাই আমরা নিউইয়র্কে থাকব।
ওয়াশিংটন ডিসি বি্এনপির সিনিয়র সহ-সভাপতি কাজী এম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মজনু মিয়া, জাহিদ খান, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান। এ ছাড়া ওয়াশিংটন ডিসি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান ও জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারী পল্লব, কোষাধ্যক্ষ নূর হোসেন বাহাদুর, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া বক্তব্য রাখেন।
এ ছাড়া দলের নির্বাহী সদস্য তৌফিকুল ইসলাম, আনসার আহমেদ, রেজাউল করিম, আলী হায়দার, বাকির আহমেদ, তালহা রহমান, মোহাম্মদ শফিক মোল্লা এবং স্থানীয় বিএনপি নেতা নেসার আহমেদ, আনোয়ার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ























