ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত Logo নন্দীগ্রাম উপনির্বাচনে মমতার বড় চমক, কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা অনলাইন ডেস্ক Logo সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর Logo সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে Logo জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী Logo স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ Logo রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ Logo বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত Logo বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় লাফ Logo ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে এক বিদায়ি মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব সিয়াম বাংলাদেশে প্রায় চার বছরের মেয়াদে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করতে সক্রিয় সহযোগিতা ও মূল্যবান অবদানের জন্য রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত জুন ২০২৬-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক ছিল। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভাগ্যের অংশীদারি’ উন্নীত হয়েছে।

সফরটি সফল করতে এবং যৌথ ইশতেহার জারিতে চীনের সহযোগিতার প্রশংসাও করেন তিনি।

পররাষ্ট্র সচিব সিয়াম দুই দেশের চলমান সহযোগিতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেন, যার মধ্যে রয়েছে- তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প এবং নদী ব্যবস্থাপনায় ব্যাপক সহযোগিতা। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ) প্রতিষ্ঠা।

তিনি বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ (কানেক্টিভিটি), অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে এই দ্বিপক্ষীয় সহযোগিতার গতি বজায় রাখা এবং তা আরো সম্প্রসারণের ওপর জোর দেন। বিদায়ি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাকে সম্মানিত করার জন্য পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার প্রায় চার বছরের মেয়াদকে অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় বলে অভিহিত করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছানোর কথা স্মরণ করেন। পাশাপাশি, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কার্যক্রম সহজতর করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ইয়াও তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের কাজ দ্রুত শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বহুপক্ষীয় ফোরামগুলোতে বাংলাদেশের প্রতি চীনের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সহায়তায় চীনের পক্ষ থেকে ৮,০০,০০০ মার্কিন ডলার অনুদান প্রদানের কথা উল্লেখ করেন বিদায়ি রাষ্ট্রদূত।

উভয় পক্ষই দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সহযোগিতা আরো গভীর ও সুদূরপ্রসারী হবে। মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পারস্পরিক উপহার বিনিময় করেন। চীনা রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জানান পররাষ্ট্র সচিব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

আপডেট সময় ০৫:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬