ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিসিআইসিতে বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন, নেপথ্যে সিওপি শরীফুল আলম Logo ময়লায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদক Logo বিশ্বকাপ সময়ের এক অদ্ভুত আক্ষেপের কথা প্রকাশ করলেন ইংল্যান্ডের কোচ Logo ভারতে ফিরছে আইপিএলের নিলাম Logo স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo ২০২৭ পর্যন্ত মেমোরি সংকট, চাপে ছোট ফোন-ল্যাপটপ নির্মাতারা Logo হাম উপসর্গে আরো ৮ প্রাণহানি Logo লিজি বোর্ডেনের সঙ্গে প্রেম, নাকি শুধুই কল্পনা? কে এই ব্রিজেট সুলিভান Logo অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পাল্টালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে, প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তিতে আসতে হয়েছে। তবে পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি। থানা ও উপজেলা পর্যায়ে মডার্ন সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন করা হবে।

ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের জন্মই হয়েছে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য।

যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্ট করছে, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।

আইনের সংশোধন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আইনের সংশোধন প্রয়োজন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করলেও আবার জামিনে বেরিয়ে যায়। যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনেই জুয়া ও মাদকের হাত রয়েছে।

তিনি বলেন, আগে গবেষণা করতে হবে অপরাধ কেন হয়, পরে তা নির্মূল করে অপরাধ কমিয়ে আনতে হবে।

সে জন্য কাজ চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিসিআইসিতে বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন, নেপথ্যে সিওপি শরীফুল আলম

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬