ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে Logo ঝিনাইদহে নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ Logo হাসিনা-বেনজিরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ Logo মেসে সাড়া না পেয়ে দরজা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার Logo ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ দিচ্ছে ট্রাম্প প্রশাসন Logo কৃতির পর এবার দিশার পোশাক নিয়ে তুমুল বিতর্ক Logo মাদরাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু Logo প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল আদানি : রিজভী Logo স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসেও কাটেনি জনবল সংকট Logo পাদোভায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, সেবা নিলেন ৬ শতাধিক প্রবাসী

হাসিনা-বেনজিরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করলেও পরে তা নাকচ করেন আদালত। এর আগে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু, দিপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রুপাসহ ১১ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হয় এ বিষয়ে শুনানি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি।

এর আগে এ মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেনি।

চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে অভিযোগে বলা হয়েছে ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হেফাজতে ইসলামকে নির্মূল করতে হত্যাযজ্ঞ চালানো হয়।

এছাড়া, গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের মামলায় সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দিতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে

হাসিনা-বেনজিরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

আপডেট সময় ০২:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬