ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট Logo রংপুরে এবার টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo চার্জশিটে আসামি শামীম ওসমান ও তার স্ত্রী-ছেলেসহ ৬ জন Logo রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’

এমি অ্যাওয়ার্ডসের সন্ধ্যায় যেন স্বস্তির এক ঝোড়ো হাওয়া নিয়ে হাজির হয়েছিলেন ‘গেম অফ থ্রোনস’ তারকা এমিলিয়া ক্লার্ক। সেখানে ‘হাউস অব দ্য ড্রাগন’ তারকা এমা ডি’আর্সির সঙ্গে একই মঞ্চে তার দেখা হওয়া ছিল ভক্তদের জন্য এক দারুণ চমক।

দুজনে মিলে লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ/মুভির সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার প্রদানের মাধ্যমে এক ঐতিহাসিক ক্রসওভার মুহূর্ত তৈরি করেন। তবে এমিলিয়ার পরনের লিলাক গাউনটি নজর কাড়লেও, এর কাপড়ের কুঁচকানো ভাব ও ফিটিং নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।

চলতি বছর এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় ‘লিলাক’ বা হালকা বেগুনি রঙটি ছিল রাতের সবচেয়ে অপ্রত্যাশিত ও আকর্ষণীয় ট্রেন্ড। ফ্লোরেন্স পিউ এবং সারাহ পিজনকেও দেখা গেছে একই আভার পোশাকে।

এমিলিয়া ক্লার্কের পরা প্রাডার এই লিলাক গাউনটির মূল আকর্ষণ ছিল এর কেপ-স্টাইল এবং একটি প্রতিসম বো, যা নিঃসন্দেহে এমিলিয়াকে একটি স্বতন্ত্র শৈলী দিয়েছিল। কিন্তু চমৎকার নকশা সত্ত্বেও সিল্ক ফেইল কাপড়ের সেলাই ও কুঁচকে যাওয়া ভাবটি অনুষ্ঠানজুড়ে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তবে পোশাকের ত্রুটি কিছুটা ঢেকে দিয়েছিল তার গহনা। বুশেরোঁর রাজকীয় গয়নার ছোঁয়ায় এমিলিয়ার পুরো সাজটি এক ধরনের পূর্ণতা পায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট

এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’

আপডেট সময় ০৩:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬